সুবর্ণচরে “কিশোর বন্ধু সংগঠন”র উদ্যোগে ইফতার সামগ্রি বিতরণ

ইব্রাহিম খলিল শিমুল, সুবর্ণচর, নোয়াখালী:-
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৯:১৪ অপরাহ্ন

সুবর্ণচরে চরবাটা ইউনিয়নের এক ঝাঁক যুবকের উদ্যোগে নিজ নিজ অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন “কিশোর বন্ধু সংগঠন”।
গতকাল (২৪ এপ্রিল) শনিবার ২নং চরবাটা ইউনিয়নের অধ্যাপক মো: মীজানুর রহমানের বাড়িতে এই সামগ্রী বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মীজানুর রহমান ও তার সহধর্মিণী পারভিন আক্তার, শিবচরণ সরকারি প্রাইমারী বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো. নুর মাওলা ও তার সহধর্মিণীসহ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. আবিদ হাসান, আতিকুর রহমান আবির,
 নিরব, সায়ন্ত, ইমন রসিদ, সেজান, জাওয়াদ, মুহিন, নুসরাত জাহান সহ আরো অনেকে।
অধ্যাপক মো: মীজানুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে “কিশোর বন্ধু সংগঠন” সমাজের দুস্থ ও অসহায় পরিবার গুলোর কথা চিন্তা করে সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে অর্থ সংগ্রহ করে এই সামগ্রী বিতরণ করেন।
তিনি আরো জানান, এমন মহৎ উদ্যোগ দেখে যাতে সমাজের বিত্তবানেরাও এগিয়ে এসে অসহায়দের পাশে দাড়ায় এই কামনা করি। এবং সংগঠনের সফলতা কামনা করছি।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ