সুবর্ণচরে “কল্যাণের শপথ যুব সংঘ”র সভাপতির ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বাণী

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
মোহাম্মদ জাহিদুল ইসলাম বাহার

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বাণী প্রদান করেছেন কল্যাণের শপথ যুব সংঘ এর সভাপতি প্রবাসী মোহাম্মদ জাহিদুল ইসলাম বাহার।

শুভেচ্ছা বাণীতে তিনি উল্লেখ করেছেন, ঈদ শব্দের আভিধানিক অর্থ আনন্দ। ঈদ শুধু আমাদের মাঝে আনন্দই নিয়ে আসেনা, সাম্য ও সম্প্রীতির আহবান জানাই।

মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি গরিবকে ফিতরা, দান, খয়রাত, যাকাত প্রদানের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ যেন আমাদের পৃথিবীকে এ মহামারি থেকে হেফাজত করেন।

আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় কার্যক্রম এগিয়ে নেই। দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।

তিনি আরো জানান, ঈদ-উল-ফিতরের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে অনুশীলন করলে দেশ দারিদ্র্যের শৃঙ্খল থেকে মুক্তি পাবে। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার আহবান জানিয়ে দেশের সকল সেচ্ছাসেবী সংগঠন ও কল্যাণের শপথ যুব সংঘের সকল সদস্যদেরকে আমার ও সংগঠনের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে: মোহাম্মদ জাহিদুল ইসলাম বাহার

সভাপতি ,কল্যাণের শপথ যুব সংঘ, সুবর্ণচর, নোয়াখালী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ