সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী
মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৮:১৬ পূর্বাহ্ন

নোয়াখালী সুবর্ণচরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতির সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য ড. মো. আবদুর রব, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী সহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ