দেশের প্রথম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আবুল বাসারের আসন্ন ইউপি নির্বাচনে বিরাট সভার আয়োজন করেন।শুক্রবার বিকেল চার ঘটিকায় একই ইউনিয়নের চরক্লার্ক বাংলা বাজার চত্তরে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনের পদ প্রার্থী আলহাজ্ব এডভোকেট আবুল বাসার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সামছুউদ্দিন সবুজ সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ।
হাজারো মানুষের মুহুর মহুর করতালির মধ্যে প্রার্থী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দূর্নিতিবাজসহ নানান অপকর্ম কাজে যারা লিপ্ত থাকবে তাদেরকে প্রশ্রয় দেওয়া হবো না। কোনো আত্মিক প্রবলণ ভয় ভিতি উপেক্ষা করে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জনতার প্রতি আহবান জানাচ্ছি।
সমাবেশ পূর্বে বিশাল হোন্ডা শোডাউন করে ইউনিয়নের ইসলামপুর, জনতা বাজার, কেরামতপুর বাজার, মুন্সীরহাট, করিম বাজার, ছিদ্দিক মার্কেট, আবদুর রব বাজার, হাজী ইদ্রিস বাজার, সোলাইমান বাজার, সেলিম চেয়ারম্যান বাজার, কেরানী বাজারসহ আরো ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে উপস্থিত হোন।
You must be logged in to post a comment.