সুবর্ণচরে অবৈধ ইটভাটাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ইব্রাহিম খলিল শিমুল, নোয়াখালী।।
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৮:৪১ অপরাহ্ন

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় অবৈধ ভাবে গড়ে ওঠা ইটভাটা ও ফসলী জমি নষ্ট করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেনের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়।

সোমবার (২৬ এপ্রিল) ০৬নং চর আমান উল্যাহ ইউনিয়নের মো. আলমগীর হোসেনের ইপ্তি ব্রিকফিল্ডকে লাইসেন্স এর মূলকপি ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২০১৩ সালের ১৫ ধারা অনুযায়ী নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে নুরানী গ্রুপের ব্রিক ফিল্ড, প্রোল্ট্রি খামার, মৎস খামারে বসতবাড়ি হতে লাইসেন্স বিহীন সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানি সরবরাহ করায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা  হয়েছে এবং তাদেরকে কঠোর সতর্কতাও করা হয়।

নুরানী গ্রুপের চেয়ারম্যান হাজী মো. আবুল কাসেম জানান, প্রথম আমার বিদ্যুৎ যে লাইনটা বিচ্ছিন্ন করা হয়েছে সেটি আমি পাশের একটি বাড়িতে থেকে সংযোগ করে লাইট জ্বালায়, দ্বিতীয়তে ব্রিকফিল্ডের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিএসটিআই অনুমোদন পত্র সহ সকল কাগজপত্র যথাযথ ভাবে রয়েছে। এবং বিদ্যুৎ বিভাগের লোকদেরকে সকল কাগজপত্র জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন জানান, ব্রিকফিল্ডের লাইসেন্স এর মূলকপি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও সেচ পাম্পের লাইসেন্স না থাকায় এবং ফসলী জমি থেকে অবৈধভাবে মাঠি খনন করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং বসতবাড়ি হতে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় লাইন বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও তিনি আরো বলেন এই ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং এই সকল আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ