বায়জিদ হোসেন, বাগেরহাট।।
সুন্দরবনের কুমড়াখালী খাল সংলগ্ন এলাকা থেকে ৫০ কেজি হরিনের মাংস,৩টি চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (৩১ জানুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল অভিযান চালিয়ে হরিনের চামড়,মাথা ও মাংস উদ্ধার করে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুলাহ-আল-মাহমুদ সাক্ষরিত একটি মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
মেইল বার্তায় কোস্টগার্ড আরো জানায়,অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে হরিণের মাংস, মাথা ও চামড়া দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করছে একটি পাচারকারী চক্র। এতে সুন্দরবনের বন্য প্রানী হুমকির মুখে পড়ছে।
তাই বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা শিবসা ফরেস্ট অফিসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.