বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
সুন্দরবন থেকে একটি জবাই করা হরিণ, নৌকা ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তার।
বুধবার (৩০ জানুয়ারি) গভীর রাতে চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ফারির কাগমারি আগা ভারানি খালের ( শীষ খাল) দেয়ায় টহল কালে একটি নৌকা আটক করে। নৌকা তল্যাসী করে একটি জবাই করা হরিণ ও ২শ ফুট হরিণ ধরার ফাঁদ পায় বন বিভাগের সদস্যরা। তবে হরিণ শিকারি’রা পালিয়ে গেলে ও রেহাই পায়নি মামলা থেকে, শিকারি দলের সদস্যরা হলেন মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের হাকিম হাওলাদারের ছেলে এখলাস হাওলাদার (৩৫), ইয়াছিন হাওলাদার (৩২) এবং ইলিয়াস হাওলাদার (৩০)। তবে এদের বিরুদ্ধে এ ঘটনায় চরপুটিয়া টহল ফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে তিন জনের নামে বাগেরহাট আদাললতে মামলা করেছেন।
সুন্দরবন পূর্ববন বিভাগের বিভাগীয় বন কর্মকতা ( ডিএফও) মোঃ মাহমুদুল হাসান বলেন, চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ফারির কাগমারি আগা ভারানি খালের ( শীষ খাল) দেয়ায় টহল কালে বন রক্ষীরা একটি ডিঙ্গি নৌকাকে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা তিন ভাই দৌড়ে বনের মধ্যে পালিয়প যায়। পরে নৌকা তল্যাসি করে একটি জবাই করা হরিণ ও ২শ ফুট হরিণ ধরার ফাঁদ পাওয়া যায়। বনরক্ষীরা নৌকাসহ জরিণ ও ফাদ জব্দ করে। পালাতোকদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। তারা এ মাসের ১৫ তারিখে পাস পার্মিট নিয়ে জঙ্গলে গেছিল। হরিণটি মায়া এবং প্রায় ২৫ কেজি ওজন হবে বলে জানান এ কর্মকর্তা।
You must be logged in to post a comment.