বায়জিদ হোসেন, বাগেরহাট।।
বঙ্গপসাগরে সৃষ্ট প্রবল শক্তিশালী ঘুর্ণিঝড়ের কারনে সুন্দরবনে রাস উৎসবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে কয়েক হাজার দর্শনার্থীদের। আগামী রবিবার (১০ নভেম্বর) তিন দিন ব্যাপী সুন্দরনের আলোর কোলে দুবলার চরে প্রতি বছরের ন্যায় এ বছরও রাস উৎসব আয়োজন করেছে
মেলা উদযাপন কমিটি। তারই ধারাবাহিকতায় এবার ও দর্শনার্থী যখন রাস উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো
তখন সাগর উত্তল থাকার কারণে ও ৪ নম্বর সতর্ক সংকেত বহল থাকায় যাওয়া হচ্ছে না অনেক দর্শনার্থীর। বঙ্গপসাগরে সৃষ্ট লঘুচাপ ‘বুলবুল’ শনিবার উপকুলে আঘাত হানতে পারে, আবহাওয়া অধিদপ্তরের এমন তথ্যের ভিত্তিতে দর্শনার্থী দের মধ্যে
রাস উৎসবে যাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় । ইতি মধ্যে কয়েক হাজার দর্শনার্থী রাস উৎসবে যাওয়ার জন্য প্রস্তুতিও শেষ করেছে। এমন কি বন বিভাগ থেকে পাশ পারমিট ও নেয়া হয়েছে বলে জানা যায় বেশ কয়কজন দর্শনার্থী। সুন্দরবনে রাস উৎসবে যাওয়া এক দর্শনার্থী
বলেন আমরা ইতিমধ্যে বনবিভাগের কাছ থেকে ২০ জনের পাশ পারমিট নিয়েছি ট্রলার ও ভাড়া করা সম্পুর্ন সেই সাথে বাজার করা ও হয়েছে কিন্তু আবহাওয়ার এমন পরিস্থিতিতে যাওয়া হবে কিনা চিন্তার মধ্যে রয়েছি। তবে আবহাওয়ার পরিবেশ সাভাবিক হলে রাস উৎসবে যেতে পারি। এদিকে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে
শনিবার মধ্যরাতের দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় ‘বুলবুল’। তবে অবহাওয়ার দিকে তাকিয়ে আছেন সাঁতার আর সমুদ্র স্নানে লক্ষ প্রানের মিলন মেলায় যাওয়া হাজার,হাজার দর্শনার্থী’রা।
You must be logged in to post a comment.