সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার আটক ২

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ৩:১২ অপরাহ্ন
ছবিঃ প্রতিকী

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

মোংলা সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বনের কলামুলা খালে মাছ শিকারের সময় তাদের আটক করে বন বিভাগেরর কর্মকর্তারা ।

এবিসয়  পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির জানান। আটক দুর্বৃত্তরা হলো সিরাজুল ও রাসেল হাওলাদার। সিরাজুলের বাড়ী মোংলা উপজেলায় এবং অপরজনের বাড়ী খুলনা জেলার কয়রা উপজেলায়।

এসিএফ শাহিন কবির বলেন, পূর্ব সুন্দরবনের হরিটানা ক্যাম্পের বনরক্ষীরা এদিন রাতে টহলরত অবস্থায় তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত দুই বোতল বিষ (কীটনাশক) একটি নৌকা এবং ছয় মণ বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হয় বলে সাংবাদিকদের জানান বন কর্মকর্তা শাহিন কবির।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ