বায়জিদ হোসেন (মোংলা) বাগেরহাট।।
বাগেরহাটের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জএ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৮ এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেকসহ দুই জলদস্যু নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ জংড়া খাল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সজিবুল ইসলাম বলেন অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন গোপন সূত্রে খবর পেয়ে গতরাত ৩টার দিকে সুন্দরবনে অভিযান শুরু করেন র্যাব-৮ এর সদস্যরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া খাল এলাকায় পৌঁছালে দস্যুরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।
র্যাব সদস্যরাও আত্ম রক্ষায় পাল্টা গুলি চালান। দীর্ঘ সময় ধরে গোলাগুলির একপর্যায়ে দস্যুরা পিছু হটে। ভোরে বন তল্লাশি করে গুলিবিদ্ধ দুই জলদস্যুর মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন জলদস্যু খালেক বাহিনীর প্রধান খালেক বলে শনাক্ত করা হয়।
এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা মেজর খান সজিবুল ইসলাম।
You must be logged in to post a comment.