সুন্দরবনে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্বার করেছে কোস্টগার্ড 

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ৬:০৭ অপরাহ্ন

শারমিন সাথী (মোংলা) বাগেরহাট।। 

সুন্দরবনের সুতারখালী খাল এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড বাহিনী (পশ্চিম জোন)। তবে, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।

আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মোংলা কোস্টগার্ড বাহিনীর (পশ্চিম জোন) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শনিবার ভোর রাতে গোপন সংবাদে জানা যায়, সুন্দরবনের সুতারখালী এলাকায় একদল দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন তথ্যের পর ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড বাহিনীর অপারেশন টিমের সদস্যরা। এ সময় অভিযানের বিষয়টি টের পেরে দস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দস্যু বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতা, বনদস্যু-জলদস্যুদের অপতৎপরতা, মাদক কারবারিদের নির্মূল ও বন্যপ্রাণী নিধনকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ