সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে ৪ টি কুমিরের বাচ্ছা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:১২ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।

মোংলা সুন্দরবনে বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির ৪টি কুমিরেরর ছানা অবমুক্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এম,পি শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সুন্দরবনের ভদ্রা নদীতে ৯ বছর বয়সের ১টি পুরুষ ও ৩টি নারী কুমির অবমুক্ত করেন।

এ সময় উপমন্ত্রী হাবিবুন নাহারের সঙ্গে ছিলেন বন বিভাগের খুলনার সিএফ মো. আমির হোসাইন চৌধুরী, বাগেরহাটের ডিএফও মো. মাহমুদুল হাসান, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির প্রমুখ। এ বিশয় সংবাদিক দের আজাদ কবির বলেন, বিলুপ্তপ্রায় লবণ পানির প্রজাতির কুমিরের প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যেই সুন্দরবনে (৮ ফেব্রুয়ারি) শুক্রবার ৪টি কুমির অবমুক্ত করা হয়। এর আগেও সুন্দরবনে বিভিন্ন নদ-নদীতে ৯১টি কুমির অবমুক্ত করা হয়েছে।

বিলুপ্ত প্রায় এ প্রজাতির কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের উদ্দেশ্যে ২০০০ সালে সুন্দরবনের করমজলে দেশের একমাত্র কুমির লালনপালন ও প্রজনন কেন্দ্র গড়ে তোলে বন বিভাগের কর্মকর্তার।
২০০৫ সালে করমজল কুমির প্রজনন কেন্দ্রের কুমির রোমিও ও জুলিয়েট জুটির ডিম থেকে বাচ্চা ফুটতে শুরু করে। তবে বর্তমানে করমজল কুমির প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ২০৩টি কুমির রয়েছে বলে যানায় মোঃ আজাদ কবির।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ