সুজানগরে পদ্মার জেগে ওঠা চর এবার কৃষকদের আশার প্রতিফলন

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৫ জুন, ২০২০, ৮:০৭ পূর্বাহ্ন

মোঃ সিরাজুল ইসলাম।।

সুজানগর উপজেলার পদ্মার জেগে ওঠা চর এবার কৃষকদের আশার প্রতিফলন। ঘটিয়েছে চরের উপর নানা রকম ফসল ও সবজি চাষের কারণে চারদিকে এখন সবুজ আর সবুজ। পদ্মার বর্ষা মৌসুমে এক রকম রুপ আর শুষ্ক মৌসুমে তার আরেক চেহারা দেখা যায়।

আর এখন পদ্মার পাড় সবুজে ছেঁয়ে গেছে। উপজেলার পদ্মার চর এলাকা চরভবানীপুর, চরসুজানগর, নাজিরগঞ্জ, সাগরকান্দি, চর খলিলপুর, চর লক্ষিপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বর্তমানে চরের উপর কৃষকেরা ব্যাপক বাদাম চাষ করেছেন। সুজানগরের পদ্মার চরে ফসলের বাম্পার ফলন হলেও পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় কৃষকেরা

এছাড়াও বাঙ্গি,পাট,ধান, ও সবজির ক্ষেতও রয়েছে। তবে বাদাম সহ অন্যান্য ফসল ভাল হলেও বর্তমানে পদ্মার পানি বৃদ্ধি পেতে থাকায় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে এ অঞ্চলের কৃষকেরা।

সুজানগর উপজেলার প্রায় ৩০ কিলোমিটার অংশে রয়েছে পদ্মা নদী। আর এই বিশাল জায়গা জুড়ে যেখানে চর জাগছে সেখানে তাকালেই চোখে পড়বে বাদাম সহ অন্যান্য ফসলের ক্ষেত্র।

সুজানগর উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম জানান এবারে সুজানগর উপজেলায় ২৮০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সুজানগর উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার বলেন,বর্ষা মৌসুমে তো ডুবে থাকে আর এই মৌসুমে চর জাগে তাই সেখানে প্রচুর চিনা বাদাম হয়। এক মৌসুমে পানিতে ডুবে থাকার কারণে দেখা যায় মাটিতে পলি পড়ে জমি উর্বর হয়। তার কারণে কৃষকদের খরচ কম হয় ফসলও ভালো হয়। তবে পদ্মার পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা যদি অব্যাহত থাকে তা হলে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বে এ অঞ্চলের কৃষকেরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ