বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো স্টেডিয়ামে প্রায় ৬৭ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের খেলায় এশিয়ার প্রতিনিধি কাতার ও মধ্য-পশ্চিম ইউরোপের প্রতিনিধি সুইজারল্যান্ড দলের মধ্যকার ১-১ গোলে ড্র হয়েছে।
একেবারে নাটকীয়তায় ভরা ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার শেষ অন্তিম মুহূর্তে কাতার দল দর্শনীয়ভাবে একটি গোল পরিশোধ করে দিয়ে মূল্যবান ১ পয়েন্ট কেড়ে নিতে সক্ষম হয়েছে।
একই সাথে কাতার এই প্রথমবারের মতো ১টি পয়েন্ট খুঁজে পেয়েছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেললেও ৩টি খেলা খেলে কোনো পয়েন্ট ছাড়াই তাদেরকে বিদায় নিতে হয়েছিল। অর্থাৎ স্বাগতিক কাতার ঐ ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ ফুটবল খেলে হেরে যায়।
খেলার প্রথমার্ধে ১৭ মিনিটের সময় কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা বক্সে রেমো ফিউলারকে ফাউল করে। ফলে সুইজারল্যান্ড পেনাল্টি পায়। এই পেনাল্টি হতে সুইসের স্ট্রাইকার ব্রিল এম্বোলো গোল করে স্বীয় দলকে এগিয়ে দেন (১-০)।
কাতার গোল খেয়েও দলীয় গোলরক্ষক মাহমুদ আবুনাদা ঐ সুইসের একের পর এক আক্রমণগুলোকে নস্যাৎ করে দেন এবং একই সাথে গোলরক্ষক মাহমুদ বিপক্ষের বেশ কয়েকটি চমৎকার গোলরক্ষা করে দলকে বিপদ থেকে বাঁচিয়েছেন।
কাতার দলের সময় ফুরিয়ে আসছিল। তবে রক্ষণাত্মক ফুটবল খেলতে খেলতে হঠাৎ পাল্টা আক্রমণ করতে উপরে উঠে যায়। ফলে ঐ মুহূর্তে কাতার দল কাঙ্ক্ষিত গোলটিও পেয়ে যায়। সময়টা একেবারেই অন্তিম মুহূর্ত। খেলা শেষ হবে হবে এমন অবস্থা!
দ্বিতীয়ার্ধের ৯০ মিনিটের ইনজুরি সময়ের শেষ ৪ মিনিটে কাতারের হোমাম এল আমিন বাঁ দিক হতে নিখুঁত ক্রসে ৬ গজ বক্সের বাইরে প্রতিপক্ষের জনৈক খেলোয়াড়ের উপর লাফিয়ে পড়েন খোখি। খোখি তাতে জোরালো হেডের মাধ্যমে বল জালে পাঠিয়ে দেন। তিনি দলকে উল্লাসে মাতিয়ে দেন (১-১)।
শেষ অবধি কাতার দল লড়াকু মানসিকতা দেখিয়ে খেলাকে ড্র বানিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।
আগামী ১৯শে জুন বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে সহ-আয়োজক কানাডার বিপক্ষে কাতার পরবর্তী দ্বিতীয় খেলায় অংশ নেবে।
অন্যদৃষ্টি/১৪ই জুন ২০২৬
You must be logged in to post a comment.