শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদ ও বাজার গোপালপুর এলাকায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে বসে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করছেন ইউপি সচিব পরিমল কর্মকার।
জানা গেছে এলাকার ১৪টি স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে বাজার গোপালপুর স্কুল এণ্ড কলেজও অন্তর্ভূক্ত রয়েছে।

মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল বলেন, ”আমার কার্যালয়ে এবং পরিষদের সচিবের কক্ষে বসানো সিসি ক্যামেরার মাধ্যমে পুরো পরিষদ ও বাজারটিকে নজর দারিতে আনা হয়েছে।
যাতে কোনো প্রকার অঘটন ঘটলে দিন তারিখ মিলিয়ে সংশ্লিষ্ট এলাকার ফুটেজ বের করা যায়।যা পরে অপরাধের প্রমান হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এসব ক্যামেরা বসানোয় এলাকায় অপরাধ কমেছে ও নিরাপত্তা ব্যবস্থাও জোরদার হয়েছে।
গুরুত্বপুর্ন সড়ক গুলিতে লোহার খুটি বসিয়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে।খুটিতে কোথাও দুটি আবার কোথাও ৪ ক্যামেরা বসানো হয়েছে।
প্রতিনিয়তই এসব ক্যামেরায় ধারন করা ছবি দেখে চুরি, ছিনতাইয়ে জড়িত অপরাধীদের ধরা হচ্ছে।
ফলে এলাকায় অপরাধ আগের তুলনায় অনেক কমে গেছে।”
You must be logged in to post a comment.