রাজশাহীর গোদাগাড়ীতে ভূমি ব্যবস্থাপনা (নথী সংরক্ষণ, সরকারী ভূমি অধিদপ্তরে অভিগম্যতা, ভূমি বিরোধ নিষ্পত্তি) উপর ২য় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর, শনিবার সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিসিবিভিও শাখা অফিস রাজাবাড়ীহাটে স্বাস্থ্য বিধি মেনে শারিরীক দুরত্ব বজায় রেখে রক্ষাগোলা সংগঠনের ১৬ জন সদস্য অংশগ্রহণ করে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞতা ভূমি সমস্যাকে একটি নতুন মাত্রা প্রদান করেছে, উপরন্তু এদের অনেকেই কোন বন্দোবস্ত ছাড়াই খাস জমিতে বসবাস করে। এই প্রশিক্ষণ রক্ষাগোলা সদস্য পরিবারের মাঝে ভূমি ব্যবস্থাপনা ও আইন সম্পর্কে সম্যক জ্ঞান ও সচেতনতা লাভ করবে।
এতে করে অভীষ্ট জনগোষ্ঠী নিজেরাই খাস জমি বন্দোবস্তসহ, জমি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে পারবে এই যৌক্তিকতাকে সামনে রেখে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন ডাইংপাড়া রক্ষাগোলা সংগঠনের মোড়ল দেবেন বাস্কে।
এই পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর শিক্ষা উন্নয়ন কর্মকর্তা ইমরুল সাদাত মিলন ও ভূমি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর। প্রশিক্ষণের আলোচ্য বিষয় হলো ভূমি সংস্কার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন, জমি-জমার কাগজপত্র পরিচিত এবং খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, উত্তরাধিকার আইন ও রীতি-নীতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্পত্তি হস্তান্তর ও রেজিষ্ট্রেশন আইন, ভূমি ব্যবস্থাপনা এবং কাঠামো কর্মকর্তা ও কর্মচারীদের কাজ ।
প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া ।
You must be logged in to post a comment.