সিসিবিভিওর আয়োজনে গোদাগাড়ীতে গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত

মোঃ হায়দার আলী, রাজশাহী
বুধবার, ২২ জুলাই, ২০২০, ৯:৫৫ অপরাহ্ন
সিসিবিভিওর আয়োজনে গোদাগাড়ীতে গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে  সিসিবিভির আযোজনে রক্ষাগোলা গ্রাম সংগঠনদের নিয়ে গ্রাাজুয়েশন গ্রাজুয়েশন সভা অনু্ষ্ঠিত হয়।

২২ জুলাই, বুধবার ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় ও সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে “রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় উপজেলার রাজাবাড়ীহাট শাখা কার্যালয়ে রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দের সাথে সংগঠনের গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য বিধি মেনে শারিরীক দুরত্ব বজায় রেখে রক্ষাগোলা সংগঠনের ১৬ জন নেতা-নেত্রী অংশগ্রহণ করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা খাদ্য নিরাপত্তা কর্মসূচীর সমন্বয়কারী মো: আরিফ।

এই পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, শিক্ষা কর্মকর্তা ইমরুল সাদাত মিলন। সভার আলোচ্য বিষয় হলো রক্ষাগোলা সংগঠনের কমিটি ও উপকমিটিসমূহের দায়িত্ব ও কর্তব্য, সংগঠনের বর্তমান ও সাংগঠনিক বিকাশ, রক্ষাগোলা সংগঠনের সঞ্চয়, লেনদেন, পুঁজি এবং অর্থনৈতিক পরিকল্পনা, সংগঠনে নারী সদস্যদের আয় বৃদ্ধির উপায়, সঞ্চয় প্রবনতা বৃদ্ধি ও অর্থ ব্যয়ের সুযোগ সৃষ্টি, গ্রামের সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে করণীয় ও জায়গা জমির কাগজপত্র ঠিক করার কৌশল ও খাস জমি বন্দোবস্ত করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।।

সভাটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী নিরাবুল ইসলাম এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন ভূমি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুর।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ