সিলেট এবছর শাহ্ জালাল (রহ.) মাজারে ওরস হচ্ছে না

সিলেট প্রতিনিধি
রবিবার, ১৩ জুন, ২০২১, ১২:৩০ অপরাহ্ন

৩৬০ আউলিয়ার শহর সিলেট। তার মধ্যে অন্যতম পীরে কামিল হচ্ছেন  হযরত শাহ্ জালাল (রহ.)। তিনির মৃত্যুর পর প্রতি বছর সিলেটে তার মাজারে হয়ে থাকে ওরস মোবারক।

কিন্তু এ বছর করোনা ভাইরাসের আক্রমের কারণে ২০২০ সালের মতো এবারও ২০২১ সালের ৭০২ ওরস হচ্ছে  না শাহ্ জালাল (রহ.) মাজারে। প্রতি বছর (১ও ২ জুলাই) দু’দিন ব্যাপী বড় ওরস মোবারক উদযাপিত হয়। করোনা সংক্রামণ রোধে ওরস স্থগিত করেছেন দরগা মাজার কর্তৃপক্ষ।

১২ জুন  সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয় দেশবাসীকে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, খাদেম সামুন মাহমুদ খাঁন, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ