সিলেটে ব্রিক ফিল্ড ম্যানেজার খুন

আবুল কাশেম রুমন, সিলেট
শনিবার, ২৯ মে, ২০২১, ৮:২২ পূর্বাহ্ন

সিলেটে ব্রিক ফিল্ড ম্যানেজার খুনসিলেটে এক ব্রিক ফিল্ড ম্যানেজার খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে সিলেটের বালাগঞ্জে দিরাজ পাল (৬৩) নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে।

২৮ শে (শুক্রবার) দুপুর ১টার দিকে দুর্বৃত্তরা গহরপুর রতনপুর ব্রিক ফিল্ডে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিরাজ পাল দক্ষিণ সুরমার আলমপুর গ্রামের দিতেজ কুমার পালের ছেলে। তিনি স্থানীয় গহরপুর রতনপুর ব্রিক ফিল্ডের ব্যবস্থাপক।

বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ