সিলেটে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উল্লাস
দেশ জুড়ে রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমহল খুলার সংবাদ শুনার পর সিলেটে ছোট বড় দোকান পাট ও শপিংমহলের ব্যবসায়ীদের আনন্দ উল্লাস দেখা গেছে। দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তী।
উল্লেখ্য যে, গত ১৪ এপ্রিল থেকে করোনা সংক্রামন বৃদ্ধির কারণে সরকারি ভাবে লকডাউন জারি করা হয় ২৭ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। স্বাস্থ্যবিধি মেনে দোকান পাঠ খুলে দেওয়ার দাবী জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সামনে ঈদ কে বিবেচনা করে সরকার রোববার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার যাবে মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার (২৩ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করা হয়।
You must be logged in to post a comment.