সিলেটে নেতাদের থানায় মুচলেকা

আবুল কাশেম রুমন,সিলেট:
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৯:২৪ অপরাহ্ন

সিলেটে বুধবার (২৪ মার্চ) নগরীর চৌহাট্টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ চালাকালে পুলিশের সাথে বাম জোট নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

তখন পুলিশ আটক করে বাম জোটের নেতাকর্মী উজ্বল রায় (৪৫), রেজাউর রহমান রানা (৩৩), সঞ্জয় কান্ত দাস (৩১), ফাহিম আহমদ চৌধুরী (২৯),সাদিয়া নওশিন তাসনিম (২৬), মনীষা ওয়াহিদ (২১) ও মিজু আহমদ (১৬) কে। পরে বুধবার রাত অনুমান সাড়ে ৯ টায় তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে মুক্তি দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ওসি আবু ফরহাদ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ