সিলেটের মদিনা মার্কেটে অগ্নিকান্ড

আবুল কাশেম রুমন,সিলেট:
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৫:৪৯ অপরাহ্ন

সিলেট বিদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।  ঘটনাটি ঘটেছে, শুক্রবার (২৬ মার্চ) সকাল  সাড়ে ৫টার দিকে মদিনা মার্কেটে। জানা যায় বিদ্যুতিক শর্ট সার্কিট গোলযোগে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের ধারণা।

দুর্ঘটানায় ৫ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮০/৮৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করছে সংশ্লিষ্টরা। অগ্নিকান্ডের খবর  পেয়ে সিলেট ও দক্ষিণ ফায়ার সার্ভিসের ২টি স্টেশনের ৬ টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এসময় কোন হতাহতের খবর পাওয়া নি।  অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে এ জি এফ এন্টারপ্রাইজ নামের একটি ফার্নিচারের দোকানের।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ