ফারুক আহমেদ, সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৪৭ জনের মধ্যে ১০ জন পৃর্বের পজিটিভ শনাক্ত এবং নতুন করে সিরাজগঞ্জে আরো ৩৭ জন শনাক্ত হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের (পিসিআর) ল্যাব থেকে ১৮৮ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ এবং অন্য ১৪১ জনের নেগেটিভ ফলাফল আসে।
জেলায় নতুন করে আরো ৩৭ জনের শরীরে করোনা মরণ ব্যাধি শনাক্ত। তার মধ্যে সিরাজগঞ্জ সদরের ২৪ জন, বেলকুচিতে ১ জন, কাজিপুরের ৩ জন, কামারখন্দের ৩ জন, শাহজাদপুরের ১ জন এবং চৌহালীর ৫ জন রয়েছেন।
জেলার বাহিরের মানুষসহ সিরাজগঞ্জ ল্যাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৫৩ জনের। যার মধ্যে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ৫৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বাকী ২৩ জন অন্য জেলার।
সিরাজগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্তের ৫৩০ জনের মাঝে বেলকুচিতে ১২৫ জন, সিরাজগঞ্জ সদরের ১৭৫ জন, রায়গঞ্জের ৩৭ জন, চৌহালীর ৩২ জন, শাহজাদপুরের ৬৫ জন, উল্লাপাড়ার ৩১ জন, কাজিপুরের ৩৬ জন, তাড়াশের ১২ জন এবং কামারখন্দের ১৭ জন।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ জন এবং মারা গেছেন ৪ জন।
You must be logged in to post a comment.