সিনহা হত্যা মামলা বৈধতা চ্যালেঞ্জের পরবর্তী শুনানি ১০ নভেম্বর

আবদুল মান্নান,কক্সবাজার
বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১২:১৯ অপরাহ্ন

সিনহা হত্যা মামলা বৈধতা চ্যালেঞ্জের পরবর্তী শুনানি ১০ নভেম্বর__________________

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আইনী বৈধতা চ্যালেঞ্জ করে একটি ফৌজদারি দরখাস্ত দায়ের করে বহিস্কৃত পুলিশ পরিদর্শক ও মামলার প্রধান আসামি লিয়াকত আলী।

গত ৪ অক্টোবর কক্সবাজার আদালতে আসামি লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন আদালতে পিটিশন সাবমিট করেন। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার(২০ অক্টোবর) বেলা ১টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির শুরুতে প্রধান আসামি ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির বহিষ্কৃত ইন্সপেক্টর লিয়াকত আলীর পক্ষে তার আইনজীবী নিজের বক্তব্য উপস্থাপন করেন।সিনহা হত্যা মামলার বাদী সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের পক্ষে তার আইনজীবি মোহাম্মদ মোস্তফ রিভিশন মামলাটির পূর্ণাঙ্গ শুনানির জন্য আদালতে সময়ের আবেদন করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুর আলমের কাছে তার মতামত জানতে চান আদালত। পিপি তখন আদালত কে বলেন,অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলাটি দেশ-বিদেশে আলোচিত ও গুরুত্বপূর্ণ একটি মামলা। এ মামলার বিচারিক কার্যক্রমকে বেআইনি ঘোষণা করার এই ফৌজদারী রিভিশন মামলাটি পূর্ণাঙ্গ শুনানি হওয়া আবশ্যক। তাই সার্বিক বিবেচনায় মামলার বিবাদী পক্ষের সময়ের আবেদন আদালত মঞ্জুর করতে পারেন।

এরপর কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেন রিভিশন মামলার বিবাদী পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য যে,গত ৩১জুলাই ঈদুল আজহার রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর এপিবিএন চেকপোস্টে ইন্সপেক্টর লিয়াকত আলীর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

গত ৫ আগষ্ট টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ সহ দশ পুলিশ কর্মকর্তা ও সদস্য কে আসামি করে কক্সবাজার আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন সিনিহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে এলিট ফোর্স র্যাব কক্সবাজার কে মামলার তদন্তের দায়িত্ব প্রদান করে আদালত।

উক্ত মামলায় প্রধান আসামি লিয়াকত আলী সহ এ পর্যন্ত মোট ১২ জন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যতম আসামি ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নি। বর্তমানে সব আসামি জেলহাজতে রয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ