সিডব্লিউএ ব্লাড ব্যাংক : সদস্য সংগ্রহ সপ্তাহ ২০১৮

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ৯:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

রক্ত দান করার ক্ষেত্রে মানুষকে সচেতনতা সৃষ্টি এবং উৎসাহিত প্রদান কার্যক্রমকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন সিডব্লিউএ ব্লাড ব্যাংক (CWA BLOOD BANK) সদস্য সংগ্রহ সপ্তাহ-২০১৮ পালন করতে যাচ্ছে। আর এই উপলক্ষ্যে  বুধবার (১০ই অক্টোবর) থেকে মঙ্গলবার (১৬ই অক্টোবর) পর্যন্ত স্বেচ্ছায় রক্তদানের সদস্য সংগ্রহ, ব্লাড গ্রুপিং, সচেতনতা সৃষ্টি এবং উৎসাহ প্রদান কার্যক্রম চলবে।

যারা রক্তদানে ইচ্ছুক, তারা চুয়াডাঙ্গা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যদের নিকট হতে স্বেচ্ছায় রক্তদানের সদস্য হওয়ার নিবন্ধন ফরম (হার্ড কপি) সংগ্রহ করতে পারবেন, এছাড়া অনলাইনেও ওয়েবসাইটটিতে সি ডব্লিউ এ ব্লাড ব্যাংক পরিবারের সদস্য হওয়ার জন্য নিবন্ধন পারবেন। সদস্য ফরম পূরণের জন্য এখানে ক্লিক করুন।

নিজেদের রক্তদানের পাশাপাশি আশে-পাশের মানুষগুলোকেও রক্তদানে উৎসাহিত করে মুমূর্ষ রোগীদের রক্তের ব্যবস্থা করে জীবন বাঁচাতে সহযোগিতা করার আহবান জানিয়েছেন কর্তৃপক্ষ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ