সিংগাইরে কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত 

এম,এ,হাসান ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৮:২৬ অপরাহ্ন

২০২০-২১ অর্থবছরে রাজস্বখাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনী বারি গম ৩০ জাতের প্রযুক্তি সম্প্রসারণের উদ্দেশ্যে আয়োজিত মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার  অতিরিক্ত  উপ-পরিচালক (উদ্যান)  আশীষ কুমার কর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  উপজেলা কৃষি অফিসার  মোঃ টিপু সুলতান সপন । আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া নিশাত।

মাঠদিবসটি বলধারা ইউনিয়নের পাড়িল ব্লকে অনুষ্ঠিত হয়।  উক্ত মাঠ দিবসের সার্বিক সহায়তায় এবং আয়োজনে ছিলেন বলধারা ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।

মাঠ দিবসে কৃষক জানায় ভাল ফলন পেয়েছে।উপ সহকারী  কৃষি অফিসার নারায়ন দাদা আমাদের সব সময় পরামর্শ দিয়েছেন।তিনি  আরও বলেন  গম চাষ আগামী বছরে  বারবে। উক্ত এলাকার কৃষক কৃষাণি উপস্থিত ছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ