সালথায় খাস জমি উদ্ধার করলেন উপজেলা প্রশাসন!

মোঃ সবুজ শেখ, সালথা (ফরিদপুর) ।।
শনিবার, ৬ মার্চ, ২০২১, ৮:১৬ পূর্বাহ্ন

মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর প্রদান উপলক্ষে সারাদেশ ব্যাপী দখল মুক্ত করন অভিযান শুরু হয়েছে। তারই অংশ বিশেষ ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে ৩০ বছর ধরে দখল করে রাখা ৯৫ শতক সরকারী খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৫ই মার্চ) সকাল ১০.০০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর মৌজা এলাকায় ৬৬০ নং খতিয়ানে মোট ৯৫ শতক সরকারী জমি রয়েছে। ওই সরকারী খাস জমিগুলো দীর্ঘ ৩০ বছর ধরে মুন্নু মেম্বার নামে ইউপি সদস্য নিজ দখলে রেখে ভোগদখল করে আসছিলেন। উপজেলা ভূমি অফিস থেকে ওই খাস জমি দীর্ঘ সময় ধরে আমিন দিয়ে মাপ শেষে সীমানা নির্ধারন করে লাল নিশান স্থাপন করা হয়েছে এছাড়া ও যাতায়াতের জন্য সেখানে থাকা বেশ কিছু গাছ কর্তন করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ