সারা বাংলাদেশের শিক্ষকদের অভিন্ন দাবি জাতীয়করণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৫ অক্টোবর, ২০১৯, ৬:২০ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া। ।

আজ ৫ ই অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ। সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশের শিক্ষকগণও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর, নওগাঁ, ময়মনসিংহ, বগুরা সহ অনেক জেলা উপজেলায় বেসরকারি শিক্ষকগণ আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেসরকারি শিক্ষক সমাজ তাদের অভিন্ন ও বাস্তবসম্মত যৌক্তিক  জাতীয়করণ দাবি করে। উল্লেখ্য, শিক্ষা ও উন্নয়নে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরুপ এই অনুষ্ঠানটি পালিত হয়। পৃথিবীর প্রায় শতাধিক দেশে সরকারি তত্ত্বাবধানে দিনটি উদযাপিত হলেও বাংলাদেশে বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। বাংলাদেশে আজ বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল ইসলাম রনি), বেসরকারি শিক্ষক ফোরাম, বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন সহ অন্যান্য সংগঠন দিবসটি পালন করে।

এসব অনুষ্ঠানে শিক্ষকরা তাদের বৈষম্যের অবসান চান। এমপিও ভুক্ত শিক্ষকগণ সকল প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণের দাবিতে সোচ্চার ছিলেন।

তাছাড়া ননএমপিও শিক্ষকগণ এমপিওভুক্ত করার উদাত্ত আহ্বান জানান। শিক্ষকগণ সরকারি আদেশে বিশ্ব শিক্ষক দিবস পালনের দাবিও জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি বেসরকারি শিক্ষক ফোরামের আলোচনা আলোচনা সভা   

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ