সারার সঙ্গে কফি ডেটে যাওয়ার জন্য আমি তৈরি আছি:কার্তিক

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯, ৩:৫৮ অপরাহ্ন

বিনোদন ডেস্ক।।

কিছুদিন আগে করন জোহরের টিভি শো ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে বাবা সাইফ আলী খানের সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য বলিউডে পা রাখা অভিনেত্রী সারা আলী খান। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলিউড অভিনেতা রণবীর কাপুরকে বিয়ের করার ইচ্ছা জানান। পাশাপাশি বলিউডের আরেক সুদর্শন অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কফি ডেটে যাওয়ারও আগ্রহ দেখান।

সম্প্রতি কার্তিককে এক অনুষ্ঠানে সারার সঙ্গে কফি ডেটে যাওয়ার ব্যাপারে তার আগ্রহের কথা জানতে চাওয়া হয়। উত্তরে কার্তিক বলেন ‘সারার সঙ্গে কফি ডেটে যাওয়ার জন্য আমি তৈরি আছি। এখন সারা আমাকে সময় আর জায়গা জানালেই সেটা সম্ভব হবে’।

এদিকে সারা-কার্তিকের রসায়ন নিয়ে বলিউডে অনেকেরই আগ্রহ দেখা গেছে। শোনা যাচ্ছে, ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সারা এবং কার্তিক। এই ছবির প্রথমটিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান এবং দীপিকা পাড়ুকোন।

এ ব্যাপারে কার্তিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ ছবিটার সিক্যুয়ালে কে অভিনয় করতে যাচ্ছেন সে বিষয়ে ইমতিয়াজ স্যারই ভাল বলতে পারবেন। যতক্ষন পর্যন্ত না আমি নিশ্চিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনও মন্তব্য করতে পারছি না।’

কার্তিক বর্তমানে ‘লুকোচুপি’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ১ মার্চ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও কৃতী শ্যানন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

One Comment

Leave a Reply

আরো সংবাদ