স্টাফ রিপোর্টার।।
সাবেক শিক্ষা সচিব যশোরের কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম খাঁন স্যারের স্নেহময়ী জননী আয়েশা খান ইহলোক ত্যাগ করেছেন।
৮৮ বছর বয়সে যশোর সদর হাসপাতালে ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টার পরও আজ ২৯শে অক্টোবর, ২০১৮ তারিখ রোজ সোমবার দুপুর ১২:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই রত্নগর্ভা মা মৃত্যুকালে পাঁচ পুত্র এবং এক কন্যা’সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত! মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
You must be logged in to post a comment.