সাধুহাটি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ৯:২৩ পূর্বাহ্ন

ঝিনাইদহ সদর ‍উপজেলার পশ্চিমাঞ্চলে নির্বাচন নিয়ে সহিংস তৎপরতা ক্রমেই দানা বেঁধে উঠছে। সাগান্না ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আল মামুনের সমর্থকদের ওপর হামলার পর এবার সাধুহাটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজির উদ্দিনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে নৌকা সমর্থকরা।

শুক্রবার রাত ১০.১০ টার দিকে নৌকার প্রার্থী সফি উদ্দী আহমেম মিন্টুর কতিপয় সমর্থক কাজী নাজির উদ্দিনের নির্বাচনী অফিস তছনছ করে বলে অভিযোগ উঠেছে।

কাজী নাজির উদ্দিন অভিযোগ করেন, তিনি প্রচার কাজে ব্যস্ত থাকার সুযোগে নৌকার সমার্থক আকতারউজ্জান ইকতার, পিতা মৃত বাদল এনায়েতপুর, ইয়াকুব পিতা আবুল হোসেন গ্রাম বোড়াই, মনিরুল পিতা জানআলী গ্রাম সিন্দুরিয়া, হাসেম পিতা সাহার আলী এনায়েতপুর, হারুন পিতা বিশারত বোড়াই, মিন্টু পিতা মশলেম গ্রাম সাধুহাটি, রিদয় পিতা গ্রাম সাধুহাটি, আজাদ পিতা গ্রাম সাধুহাটি, রাসেল পিতা গ্রাম সাধুহাটি, রাশিদুল পিতা গ্রাম সাধুহাটি ও হাফিজুল পিতা রশিদ গ্রাম সাধুহাটি সহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালায়।

তিনি আরো বলেন, এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ব্যবস্থা গ্রহণের জন্য মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে এবং শনিবার লিখিত অভিযোগ করা হবে।

অন্য দিকে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফি উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, “এ অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, আমার সমর্থকদের সাথে নাজিরের সমর্থকদের কথা কাটাকাটি হলেও কোন রকম হামলা বা ভাঙচুর তারা করেনি। মূলত: নাজির উদ্দীনের সমর্থকরাই নিজেদের অফিস ভাঙচুর করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছেন।”

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সাধুহাটি ইউনিয়ন এ উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে দুই প্রার্থীর সমর্থকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ