ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে হত দরিদ্র মিলনের বসবাস। প্রতিবন্ধী মিলন এখন একজন ভিক্ষুক ।
মিলনের এক পা নেই তিনি দুই ঠেঙ্গিয়ে দিয়ে হেঁটে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে।
জানা গেছে, মিলন এনায়েত পুর গ্রামের সন্তোষ কুমারের ছেলে। তিনি মাতৃগর্ভ থেকে প্রতিবন্ধী হিসাবে পৃথিবীতে ভূমিষ্ট হন নি। একসময় পরিবার পরিজন নিয়ে ভালোই ছিল মিলন। মিলন আগে পেশায় একজন মাছধরা মালো ছিলেন। হঠাৎ কালবৈশাখী ঝড়ের মতো তসনস করে দিলে মিলনের জীবন। প্রথমে পায়ে ছোট্ট একটি ফোঁড়া হয়েই শুরু হয় তার জীবনের দূর্দশা।
বিভিন্ন ডাক্তার কবিরাজদের কাছে গিয়েও বাছাতে পারেনি মিলনের বাম পা। হতে হয় বাম পা হারা প্রতিবন্ধী। এক পায়ে ঠেঙ্গিয়ে ঠেঙ্গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে চালাতে হয় সংসার। তার সংসারে স্ত্রী,দুই মেয়ে এক ছেলে, নিজের মা ও তিনি।
সুতরং এভাবে পায়ে ঠেঙ্গিয়ে ঠেঙ্গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে সংসার চালাতে একেবারে হিমশিম খেতে হচ্ছে হতভাগা প্রতিবন্ধী মিলনের।
অসহায় এই প্রতিবন্ধী মিলনের পাশে ১টি হুইল চেয়ার নিয়ে দাড়ানোর জন্য সমাজের হৃদয়বান বিত্তবানদের নিকট আকুল আবেদন জানিয়েছেন তিনি।
You must be logged in to post a comment.