সাধুহাটিতে আবারো নাজির উদ্দীন চেয়ারম্যান নির্বাচিত

সাইদুর রহমান
সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ৮:৩৪ অপরাহ্ন

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনলেন (স্বতন্ত্র প্রার্থী) জনতার চেয়াম্যানখ্যাত কাজী মোঃ নাজির উদ্দীন।

রবিবার ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই কেন্দ্রগুলোতে উপচেপড়া ভীড় ছিল লক্ষনীয়। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রগুলোতে ছিল দীর্ঘলাইন।

নির্বাচনে কাজী মোঃ নাজির উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৮০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফি উদ্দীন আহমেদ মিন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৪৫ ভোট এবং তার আরেক প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান (স্বতন্ত্র) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৬৭ ভোট।

নির্বাচনকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরেপক্ষ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  জেলা প্রশাসন ও পুলিশ ছিল কঠোর অবস্থানে। গোয়েন্দা জরিপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে নেয়া হয় বিশেষ ব্যবস্থা।

টানা দ্বিতীয় বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাজী মোঃ নাজির উদ্দিন  জানান, সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাধুহাটি ইউনিয়নবাসীর কাছে তারা আমাকে ভোট দিয়ে পূণরায় নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ