সাত দিন পর অবশেষে পানি বন্দি থেকে মুক্ত হল কুমরীর ইয়াসিনের পরিবার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ৭:৪৩ অপরাহ্ন

বিল্লাল হুসাইন, যশোর।।

যশোরের ঝিকরগাছা কুমরী পানি বন্ধি একটি পরিবার ’ শিরোনাম  এ বিভিন্ন পোর্টালে “সংবাদ প্রকাশের পর নজরে এসেছে প্রশাসনের।শত্রুতা করে বৃষ্টির পানি বের হওয়ার পথ বন্ধ করায় জলাবদ্ধতায় আটকে থাকা পরিবারটি অবশেষে বাঁকড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালার হস্তক্ষেপে পানি নিস্কাসনের ব্যবস্হা হয়েছে।

ফলে উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী গ্রামের পূর্ব পাড়ায় পানিবন্ধি ইয়াছিন আলীর পরিবারটি সাত দিন পর অবশেষে মুক্ত হলো। আজ (২৫জুন) বৃহঃবার সকালে প্রথমে নাভারন সার্কেল এসপি নির্দেশে ঝিকরগাছা বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালার সহযোগিতায় উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ড্রেন কেটে জলাবদ্ধ পানি নিষ্কাসনের ব্যবস্থা করে পরিবারটি মুক্ত করেছেন বলে জানা যায়। তিনি আর ও বলেন যায়গা যারই হোক না কেন বিষয় সেটা নয়, এটা করা মোটেও ঠিক হয়নি।
এর আগে বুধবার পানিবন্ধি পরিবারের সংবাদটি বিভিন্ন নিউজ পোর্টালে  “প্রকাশ হয়।

প্রকাশ হওয়ার একদিন পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। জলাবদ্ধতায় আটকে থাকা ইয়াসিন আলীর স্ত্রী শরিফা খাতুন জানান, বর্ষাকালে তাদের উঠানের পানি দীর্ঘদিন ধরে ইসলাম হোসেনের আম বাগানের ড্রেন দিয়ে নিষ্কাসন হতো। কিন্তু কিছুদিন আগে ইসলাম হোসেন শত্রুতা করে তার আম বাগানের পানি নিষ্কাসনের ড্রেনটি বন্ধ করে দেয়। এতে করে পরিবারটি টানা কয়েক দিনের বৃষ্টিতে উঠানে হাটু সমান পানি জমে জলাবদ্ধতায় আটকে পড়ে গত এক সপ্তাহ ধরে পরিবারটি জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সাইফুল ইসলাম  জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে কুমরী গ্রামের পূর্ব পাড়ায় ইয়াছিন আলীর পরিবারটি সাত দিন ধরে পানিবন্ধি অবস্থায় আটকে ছিল।পরে নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান স্যারের নির্দেশে ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতায় ঘটনাস্হলে গিয়ে ইসলাম হোসেনের আম বাগানের ড্রেন দিয়ে পানি নিষ্কাসনের ব্যবস্থা করে জলাবদ্ধতার সমস্যা নিরসন করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ