সাতক্ষীরা-১আসনের বিএনপির সাবেক এমপি হাবিব কারাগারে

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮, ২:২৮ অপরাহ্ন

কলারোয়া, (সাতক্ষীরা) প্রতিনিধি ।।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, তালা কলারোয়া আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব হত্যা ও চাঁদাবাজির চারটি মামলায় আদালতে আত্মসমর্পন করেছেন।

এ সময় আদালত তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর একটি মামলায় তাকে জামিন দেন।

আদালত সূত্রে জানা গেছে হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হত্যার দুটি ও চাঁদাবাজির দুটি মামলায় আজ রোববার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এর বিচারক অরুনাভ চক্রবর্তীর আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন।

তার জামিনের পক্ষে আইনগত যুক্তি তুলে ধরেন এডভোকেট আবদুল মজিদ। সরকার পক্ষে তার জামিনের বিরোধীতা করে বক্তব্য দেন পিপি এডভোকেট ওসমান গনি।

উভয়পক্ষের বক্তব্য শেষে আদালত আলতাফ হত্যাসহ তিনটি মামলায় জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালত চাঁদাবাজির অপর একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য যে ২০০৪ সালের ৪ মে তালা উপজেলা বিএনপি সভাপতি আলতাফ হোসেনকে বোমা মেরে হত্যা করে সন্ত্রাসীরা। এ সংক্রান্ত দুটি মামলায় হাবিবুল ইসলাম হাবিব জামিন নিতে আদালতে আত্মসমর্পন করেন। আদালত তার জামিন আবেদন নাকচ করেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ