ভারত থেকে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ২২ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব।
বুধবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদরের কদমতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে আটক এ রোহিঙ্গারা ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে ঢোকে। তারা সীমান্ত এলাকা থেকে সাতক্ষীরা সদরের কদমতলা নামক স্থানে পৌঁছালে তাদেরকে আটক করা হয়।
আরও দেখুন : গ্রামের লোককে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে : মমতা
আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন নারী ও শিশু।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক গোলাম কবির ঘটনা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে র্যাবের অভিযানে ২২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
You must be logged in to post a comment.