সাতক্ষীরা সদর আসনের এমপি ‘রবি’ করোনা আক্রান্ত

আব্দুল্লাহ আল মামুন,  সাতক্ষীরা।।
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৮:০২ পূর্বাহ্ন

সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এমপি রবি’র একটি ঘনিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কিছু আগে তিনি অসুস্থবোধ করলে নিজেকে ঘরে আবদ্ধ করেন এবং করোনা পরীক্ষার জন্য খুলনার পিসিআর ল্যাবে নমুনা পাঠান। রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় তার রিপোর্ট করোনা পজেটিভ আসে।

তিনি উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে ঢাকার উদ্দ্যেশে সাতক্ষীরা ত্যাগ করেন।সাতক্ষীরা ত্যাগ করার আগে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ