সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ২১ই আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শাহাদাৎ বরণকারীদের স্মরণে ২৭ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত আহবায়ক সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)এর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলা স্বাশিপের সংগ্রামী সভাপতি প্রভাষক এম সুশান্ত।
আরো বক্তব্য রাখেন জেলা স্বাশিপের সহ-সভাপতি,জনপ্রিয় অন লাইন নিউজ পোর্টাল ‘দৈনিক অন্যদৃষ্টি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি সহঃঅধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, স্বাশিপ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সহঃপ্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ,দপ্তর সম্পাদক প্রভাষক আমিনুর রহমান,মোঃ নজরুল ইসলামসহ স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের এবং ২১ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ মোঃ জয়নুল ওয়ারা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব গয়েশপুর দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রউফ।
You must be logged in to post a comment.