সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্বাশিপ’র মতবিনিময়

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।
বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৮:১১ অপরাহ্ন

সাতক্ষীরা সদর উপজেলা  নির্বাহী অফিসার জনাব দেবাশীষ চৌধুরী’র সাথে ১১ই মার্চ বৃহস্পতিবার সকাল ১০.৩০ টার সময় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক এবং শিক্ষা ব্যবস্থায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসারকে স্বাশিপ’র মুজিব বর্ষব্যাপী গৃহীত বিভিন্নকর্মসূচি সম্বলিত ক্যালেন্ডার,নতুন বছরের ডায়েরি, স্বাশিপ’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বুকলেট এবং স্বাশিপ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,বেসরকারি শিক্ষক -কর্মচারি কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য,বাংলাদেশের শিক্ষক সমজের প্রিয় শিক্ষক নেতা জনাব শাহজাহান আলম সাজু কর্তৃক প্রণীত বই উপহার দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাশিপ সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রভাষক এম,সুশান্ত, স্বাশিপ সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক মোস্তফা আব্দুল্লাহ আল মামুন, জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, জেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মফিজুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আকবর হোসেন, মাদ্রাসা স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা আহবায়ক প্রভাষক হাফিজুল ইসলাম, সদস্য সচিব সুপার আব্দুর রউফ, শিক্ষক নেতা প্বার্থ সারথি সেন,জাফর উল্লাহ,আলাল হেসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ