করোনার ভয়ংকর ঢেউয়ের মধ্যেও নাওয়া খাওয়া ভুলে জুয়ার আড্ডায় মত্ত থাকা নয় জুয়াড়িকে হাতে নাতে আটক করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ।
এসময় আরও এগারো জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই ৯ জুয়াড়িসহ ২০ আসামিকে হাতে হ্যান্ডকাফ ও এক দড়িতে বেঁধে হাটিয়ে আদালতে পাঠায় সাতক্ষীরা সদর থানার ওসি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাদেরকে শহরের পুরান সাতক্ষীরার কুলিনপাড়ার একটি পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন নয়ন, মারুফ, সাগর, আল আমিন, মধু মোল্লা, আবদুল্লাহ, তুহিন, আসাদুল ও মোমিন। তাদের সবার বাড়ি পুরান সাতক্ষীরায়।
ওসি আরও জানান এর আগে প্রীততিশ মন্ডল, মুক্তা মন্ডলকে পাসপোর্ট আইনে ও অন্যান্য মামলায় মোঃ টুটুল, সুজিত ঘোষ, খাদিজা খাতুন মোছাঃ আরিফা খাতুন, মোঃ সেলিম পাড়, আক্তারুল ইসলাম, মোঃ আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.