আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।
বাংলাদেশ পাট অধিদপ্তরের উদ্যোগে সাতক্ষীরা তালা উপজেলা সদরে ১৫০জন পাট চাষির মধ্যে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে চাষিদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুধাংশু দাস,সাতক্ষীরা জেলা পাট অধিদপ্তরের জে ডি ও হারুন আর রশিদ,উপ সহকারী ইমান হোসেন প্রমুখ।
পাট অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক চাষিকে ১ কেজি পাটবীজ, ১২ কেজি সার দেওয়া হয়।
You must be logged in to post a comment.