সাতক্ষীরায় তালা উপজেলায় জমি নিয়ে বিরোধে বড়ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোটভাই খুন হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার পাটকেলঘাটার জগৎআনন্দকাঠি গ্রামের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
নিহত মন্তাজ মল্লিক (৩৫) একই গ্রামের মাজেদ মল্লিকের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, রাত ৯টার দিকে ছোটভাই মন্তাজ মল্লিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার জগৎআনন্দকাঠি গ্রামের বাড়ির কাছে পারিবারিক জমি দিয়ে বিরোধের জের ধরে বড়ভাই শাজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোটভাই মন্তাজ মল্লিককে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার পর থেকেই বড়ভাই শাজাহান মল্লিক পলাতক রয়েছেন। মরদেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
You must be logged in to post a comment.