সাতক্ষীরায় পাউবো’র যায়গা দখলকরে মার্কেট নির্মাণ : কর্তৃপক্ষ নিরব

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৪ অপরাহ্ন
সাতক্ষীরায় পাউবো'র যায়গা দখলকরে মার্কেট নির্মাণ : কর্তৃপক্ষ নিরব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুরে ভেড়ারহাট সংলগ্ন কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নিরব ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগে প্রকাশ। সরজমিনে দেখা যায়, কৈখালী ইউনিয়নের শিবচন্দ্রপুর গ্রামের বামু উদ্দিন গাজীর পুত্র মো. মফেজ গাজী পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে। স্থানীয়ভাবে জানা যায়, মফেজ কাউকে তোয়াক্কা না করে সরকারি জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছে। বিষয়টি যেন দেখার কেউ নেই।

এ বিষয়ে মফেজ গাজীর পুত্র বলেন, আমরা কাগজপত্র অনুযায়ী মার্কেট নির্মাণ করছি। কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তন্ময় হালদার বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ যাতে বন্ধ হয় এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হয় তার জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সুধীমহল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ