সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ৭:২০ অপরাহ্ন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।

সাতক্ষীরায় দুই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে হায়দার সরদার (৪৫) নামে এক ব্যাবসায়ী নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত বজলে সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, মুদি ব্যবসায়ী হায়দার সরদার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবকাটি বাজার পার হয়ে কিছু দূর পৌছালে সাতক্ষীরা শহরের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ব্যবসায়ী হায়দার সরদারসহ ৩ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় হায়দার সরদারকে সাতক্ষীরা শহরের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহত অপর দুই জনের মধ্যে একজন খুলনায় ও অপর জন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ