সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্দ্যোগে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৪ জুলাই, ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্দ্যোগে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

এম.এ মামুন, সাতক্ষীরা।।

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে দুস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দুস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার বৈকারী, ঘোনা, আলীপুর, ভোমরা ইউনিয়নে ২০০ জনকে এক হাজার টাকা করে দুই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।ইউনিয়নে ৫০ জনকে ১ হাজার টাকা করে ৫০ হাজার টাকা সহ ৪ টি ইউনিয়নের ২০০ জনকে ২ লক্ষ টাকা বিতরণ করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে।

এ সময় উপস্হিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আ: রশিদ, সাধারণ সম্পাদক মো: সাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমানসহ স্হানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ