সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। রোববার (১৮ আগস্ট) দুপুরে শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঈশ্বরীপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শোকর আলী এবং স্থানীয় আওয়ামী লীগ সাদেকুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলো।
এরই জেরে রোববার দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত হন ২০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
You must be logged in to post a comment.