সাতক্ষীরায় আখ চাষে সম্ভাবনা জাগালেও,চাষিরা ভাইরাস আতঙ্কে

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা।।
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫০ অপরাহ্ন

আখ বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম একটি। আখ শিল্প কৃষি উৎপাদন ব্যবস্থায় বিশেষ গতি সঞ্চার করেছে। অর্থকারী ফসল হিসেবেও আখের সুখ্যাতির শেষ নেই। সাতক্ষীরার বিভিন্ন এলাকাতে দীর্ঘ কয়েক বছর যাবৎ আখ চাষের বিস্তৃত ঘটেছে। পূর্বেকার আখ চাষ আর বর্তমান সময়ের চাষের মধ্যে ব্যবসায়িক সুবিধার দিগন্ত বিস্তৃত করেছে। বর্তমান সময়ে সামসাড়া সহ বিভিন্ন প্রজাতির আখ বিশেষ উপদেয় পানিয় বলি বা খাদ্যবলি সেটাই। কিন্তু বিগত দশক পূর্বে আখ কেবলমাত্র গুড়, পাটালি এবং চিনি তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হত।

সাতক্ষীরার তালা, পাটখেলঘাটা, যশোরের বিস্তীর্ন জনপদে, খুলনার কপিলমুনি, চুকনগর এলাকায় চাষ হলেও বর্তমানে সাতক্ষীরার সর্বত্র আখ চাষ হচ্ছে। আখ চাষীদের সাথে আলাপ করে জানাগেছে আখ চাষ যেমন ব্যয়বহুল অনুরুপ লাভজনক। চাষের জন্য জমি প্রস্তুত, বীজ বপন হতে আখ বাজার জাত করনের প্রতিটি মুহুর্ত নিবিড় পরিচর্যা করতে হয়।

সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ধরনের রোগ বালাই এবং অদৃশ্য ভাইরাস আখ বাগানে মোড়ক ধরছে। এক ধরনের জ্বলা রোগ বর্তমানে আখ বাগানের সর্বনাশ করছে। মুহুর্তে আখের ভিতরের অংশ লাল আকৃতি ধারন সহ রস বিহীন হয়ে যাচ্ছে। আখ ব্যবসায়ী রেজাউল জানান তারা পাইকারী ভাবে আখ বাগান ক্রয় করে থাকেন, একই বাগানের একটি অংশের আখ কাটা শেষে পরের দিন অন্য অংশের আখ কাটতে যেয়ে দেখা যায় আখ ক্ষেতে মড়ক এবং লাল আকৃতির ভাইরাস এ ক্ষেত শেষ।

বর্তমান সাতক্ষীরার বাগান কি বাগান মড়কে নিশ্চিহৃ হচ্ছে, ব্যাপক লোকসানের মুখে আখ চাষীরা, সেই সাথে ক্ষেত ক্রয় করা আখ ব্যবসায়ীরা পূঁজি হারিয়ে পথে বসতে চলেছে। জেলা আখ ক্ষেত গুলোতে ভাইরাসের হানা দেওয়ায় ব্যবসায়ীরা যশোর অঞ্চল হতে আখ ক্রয় করে তা সাতক্ষীরা শহর সহ অন্যান্য মফস্বল বাজারে বিক্রি করছে।

বর্তমান সময়ে আখ ক্ষেত্রে রোগের কারনে আখের মূল্য বৃদ্ধির পাগলা ঘোড়া ছুটে চলেছে। অন্য বছর প্রতি পিচ যে আখের মূল্য ছিল পনের/বিশ টাকা বর্তমানে তার মূল্য পঁচিশ/ত্রিশটাকা। কৃষি বিভাগ আখ চাষের বিপর্যয় রুখতে, কথিত ভাইরাস সহ অন্যান্য রোগ বালাই দুরীকরনে যথাযথ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ