সাতক্ষীরার শ্যামনগরে খালে অবৈধ নেটপাটায় জলাবদ্ধতা; অপসারনের দাবী এলাকাবাসীর

আব্দুল্লাহ আল মামুন,  সাতক্ষীরা ।।
সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৭:০৯ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে আইবুড়ি, খালের অবৈধ নেটপাটা অপসরন করে জলবদ্ধতা দুর করার দাবী এলাকাবাসীর।স্থানীয়রা জানান, ১৯৫৪ সালে এই খাল কাটানো হয় আজ অবধি কোন সংস্কার করা হয়নি বর্ষা মৌসুম আসলে দুইটি ইউনিয়নে কয়েকটি গ্রামে রাস্তাঘাট, ঘর বাড়ী মিষ্টি পানির পুকুর সহ ফসলি জমি পানিতে ডুবে একাকার হয়ে যায়।

সরেজমিনে যেয়ে দেখাযায় ধ্রব মল্লিকের বাড়ী সামনে থেকে দীর্ঘ ৩/৪ কিঃ মিঃ সুন্দরবনের অবৈধ কাট দিয়ে নেট পাটা বসিয়ে আটল দিয়ে মাছ ধরছে যে কারনে খালের পানি ঠিক মতো সরবরাহ করতে না পেরে দিন দিন খালে গভীরতা হ্রাস পেয়ে খাল ভরাট হয়ে যাচ্ছে। একটু ভারি বর্ষা হলে খালে জলাবদ্ধা সৃষ্টি হয়ে খালের দুইপাশে মথুরাপু,হরিনগর গ্রামের ইটসোলিং রাস্তা ধসে খালের গর্ভে চলে গেছে।

হরিনগর,মথুরাপুর,জেলেখালী,ধুমঘাট,হেতালখালী,পাশ্বেখালী,গ্রামে ফসলি জমির পানি সরবরাহ একমাত্র পথ এই আইবুড়ি খাল। মথুরাপুর ৫নং ওর্য়াড ইউপি সদস্য উৎপল যোয়াদ্দার ও হরিনগর গ্রামে আরশাদ সরদার জানান ১৯১৮ সালে হরিনগর তহশীল প্রদীপ কুমার যোগদান করার পর শ্যামনগর ভুমি কমিশনার নির্দেশে অবৈধ নেট পাটা অপসরন করে খালটি উমুক্ত ঘোষনা করে নৌকা বাইজ প্রতিযোগিতা করেন। উনি চলে যাওয়ার কয়েকদিন পর আবার খালে নেটপাটা বসায় কিছু স্বার্থন্বেষী মহল।

এর পর কামাল নায়েব আসার পর মুন্সীগঞ্জ র‌্যাব ৬ সদস্যদের সাথে নিয়ে আবারও নেটপাটা উঠিয়ে দেওয়া হয়।বর্তমান তহশীল আয়নুল হক আসার পর আর কোন ব্যাবস্থ্য গ্রহন করেনি।তারা আরও বলেন, সুন্দরবনে চুনকুড়ি নদী সংযুক্ত সুইজগেট দিয়ে খালের পানি সরবরাহ করায় এই খালে প্রচুর পরিমানে বিভিন্ন ধরনে মাছ জম্মায় যাহা অসহয় হতদরিদ্ররা ধরে জীবন জীবিকা নির্বাহ করে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার রাজনৈতিক দলের নেতাদের ম্যানেজ করে অবৈধ ভাবে নেট পাটা বসিয়ে মাছ ধরার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের জন জীবন হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ইউপি চেয়্যারম্যান আবুল কাশেম মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্ষা মৌসুমে এই খাল দিয়ে কয়েকটি গ্রামের পানি সরবরাহ করে। নেটপাটার বসার কারনে পানি ঠিক মতো নিষ্কাষন হয় না আমি এব্যাপারে উর্ধতন কতৃপক্ষের কাছে জানিয়েছি।হরিনগর তহশীল নায়েব আয়নুল হকের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি  বলেন, নেটপাটা বসিয়েছে কিনা আমি কিছুই জানিনা তবে এই খালটি দুইটি ইউনিয়ন মধ্যে দিয়ে চলে গেছে মুন্সীগঞ্জ ও ইশ্বরিপুর, যদি কেহ নেটপাটা বসিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে তাহলে লোকজন দিয়ে নেটপাটা উঠাতে গেলে অনেক টাকা খরচ হয় আপনি আমাদের উর্ধতন কর্মকর্তাদের কাছে বলেন।

অবৈধ নেট পাটা অপসারন সমূহ উচ্ছেদ পূর্বক আইবুড়ি খালটি উমুক্ত করে জনমনে স্বস্তি ফেরাতে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল তথা সুশীল সমাজ।উল্লেখ্য মুন্সীগঞ্জ ইউনিয়নে কুলতলী, ভেটখালী,কচুখালী, প্রায় সবকটি খাল রাজনৈতিক ছত্রছায়ার কিছু স্বার্থন্বেষী মহল নেটপাটা বসিয়ে দখল করে মাছ কাকড়া চাষ করছে বলে জানা যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ