সাতক্ষীরার শ্যামনগরের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী’র ইন্তেকাল

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সোমবার, ২৩ নভেম্বর, ২০২০, ৬:১৯ অপরাহ্ন

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আমেরিকা প্রবাসী গবেষক বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী ডক্টর আবু সিদ্দিকের পিতা সমাজসেবক শিক্ষানুরাগী ও শ্রীফলকাটি আশরাফ ইব্রাহিম জেনারেল হাসপাতালের ভূমিদাতা উপজেলার আবাদ চন্ডিপুর গ্রামের আলহাজ্ব গাজী আশরাফ আলী মৃত্যুবরণ করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত শনিবার রাত ১০ টায় বার্ধক্যজনিত কারণে মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি স্ত্রী ৫ পুত্র ৬ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার জোহর নামাজ বাদ মরহুমের নামাজে জানাযা নিজ বাড়ী আবাদ চণ্ডীপুর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তার রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ