সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী নৌ থানা পুলিশ কতৃক শনিবার দুপুরে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ লক্ষ টাকার অবৈধ নেট জাল আটক করা হয়েছে।
নৌ থানা সুত্রে প্রকাশ, নৌ থানার পুলিশ পরিদর্শক খান শরিফুল ইসলাম ও এস আই মোঃ মোকলেছুর সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে উপজেলার চৌদ্দরশি এলাকায় খোলপেটুয়া নদী থেকে ৫টি ১ হাজার মিটার দৈর্ঘ্য ও ৫মিটার প্রস্থ যা ২৫ হাজার বর্গমিটার অবৈধ নেট জাল আটক করেন।
আটক জালের মূল্য আনুমানিক ১ লক্ষ ৭৫ হাজার টাকা। আটককৃত জাল গুলি বুড়িগোয়ালিনী নৌ থানায় এনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের পরামর্শে প্রকাশ্যে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
You must be logged in to post a comment.